ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে একইদিনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৪ রাত ১২:০

চট্টগ্রামের বাঁশখালীতে একইদিনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।২২ মে (বুধবার) সকাল ৮ টায় উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার মধুখালী ইসহাক মুন্সি বাড়ির আব্দুল্লাহ আল মামুন ফয়সাল এর মেয়ে রোমাইসা (২) নামে এক শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়। একইদিনে দুপুর ১ টার দিকে পৌরসভার উত্তর জলদি ৪ নং ওয়ার্ড এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ আবির নামে ২ বছর বয়সী আরো এক শিশু মৃত্যু বরণ করায় একই দিনে বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা যায়, সকালে ৮ টার দিকে ছনুয়া ইউপির ২ নং ওয়ার্ডের মধুখালি এলাকার ইসহাক মুন্সির বাড়ীর আব্দুল্লাহ আল মামুন প্রঃ ফয়সালের মেয়ে পরিবারের সকলের অগোচরে পুকুরে পড়ে যায়, এতে অনেক খোঁজাখুঁজি পর পানিতে ভাসমান অবস্থায় দেখেতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে চাম্বল জেনারেল হাসপাতাল লিঃ নামক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শিশু রোমাইসাকে মৃত ঘোষণা করেন। একই ভাবে পুকুরে পড়ে যায় উত্তর জলদি এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ আবির, এতে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু আবিরকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আবিরকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে ডিউটিরত চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস জানান, মোঃ আবির নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে পৌঁছার আগেই শিশুটি মারা গেছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির