ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ২:১৩

এ কোন লেভারকুসেন! এই দলটিই কি সবমিলিয়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়েছে? পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো জিতেছে বুন্দেসলিগা? মাঠের খেলায় এমন ছন্নছাড়া লেভারকুসেনকে শেষ কবে দেখেছেন কোচ জাবি আলোনসো?
যে দলটি হারতেই ভুলে গিয়েছিল, সেই দলটিই কিনা ইউরোপা লিগের ফাইনালে এসে হজম করে বসলো তিন গোল! আসলে সব সাফল্যেরই একটা সীমানা আছে। সেই সীমানাদড়িতে এসে আছড়ে পড়লো লেভারকুসেন। ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বুধবার রাতে আদেমোলা লুকম্যানের দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ধরাশায়ী হয়েছে লেভারকুসেন। এই নাইজেরিয়ানের অতিমানবীয় পারফরম্যান্সে তাদের ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ছয় দশকের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে আটালান্টা। বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক বেশি আগ্রাসী ছিল আটালান্টা। ম্যাচে ১০টি শট নেয় তারা, যার ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সমান শট নিয়ে মোটে ৩টি লক্ষ্যে রাখতে পারে লেভারকুসেন।
লেভারকুসেনের ছন্নছাড়া রক্ষণকে ফাঁকি দিয়ে ম্যাচের ১২, ২৬ আর ৭৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লুকম্যান। শেষ পর্যন্ত তার একক নৈপুণ্যে ভর করেই শিরোপা উৎসবে মাতে আটালান্টা।

 

Aminur / Aminur

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!