ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভিয়েনায় বর্ণিল উৎসবে বাংলা নববর্ষকে বরণ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ২:১৭

বর্ণিল উৎসব ও আনন্দমুখর পরিবেশে অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন দূতাবাস প্রাঙ্গণে বাংলা নববর্ষ-১৪৩১ কে বরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এসময় তারা ঈদ পুনর্মিলনীতে যোগ দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। দূতাবাসের আমন্ত্রণে সাড়া দিয়ে অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, পেশাজীবী, ছাত্র ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দূতাবাসের রাষ্ট্রতিনি বাঙালি জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে ও পারস্পরিক সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল প্রবাসী বাংলাদেশিদের উদাত্ত আহ্বান জানান। 
বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক উৎসবে শিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠান শেষে দূতাবাসের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের জন্য বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ ইলিশ মাছসহ বিভিন্ন পদের বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়। পাঞ্জাবি-পাজামা, লাল-সাদা বাসন্তী রঙের শাড়িতে এদিন ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন হয়ে উঠে উৎসবমুখর ও রঙিন। দূতাবাস প্রাঙ্গণ হয়ে উঠে আবহমান বাংলার ঐতিহ্যের প্রতিরূপ। বাংলা বর্ষবরণের এই উৎসব ইউরোপের বুকে যেন আনন্দমুখর এক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। দূত আসাদ আলম সিয়াম শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির সার্বজনীন উৎসব। বাংলার হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টির বাহক এদেশের বাঙালি জনগোষ্ঠী।
অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ দিনটি কাটান সম্পূর্ণ দেশীয় আমেজে। 

 

 

Aminur / Aminur

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা