ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

দুই মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অভয়নগরে জোরপূর্বক কৃষি জমিতে মাছের ঘের করার অভিযোগ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ২:৫৯

যশোরের অভয়নগরে ধোপাদী গ্রামে ‘ঝিকরা’ বিলে জোরপূর্বক কৃষি জমিতে মাছের ঘের করায় স্থানীয় দুই ইউপি মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হলেও তাঁরা বন্ধ করেণি ঘের নির্মাণের কাজ। এ ব্যাপারে বুধবার (২২ মে) বিকালে ভূক্তভোগী ২৮ জন জমির মালিক নওয়াপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুর রহমান গাজী। তিনি বলেন, ‘উপজেলার সুন্দলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধোপাদী গ্রামে ‘ঝিকরা’ নামে একটি বিল রয়েছে। বিলের একাংশে আমাদের ২৮ জনের প্রায় ৫০ বিঘা (৪২ শতক) কৃষি জমি রয়েছে। সেই জমিতে সুন্দলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আজিজুর গাজী ও একই ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস মোল্যা জোরপূর্বক ভেড়িবাঁধ দিয়ে ঘের তৈরি করেন। কোনো চুক্তি ছাড়াই তাঁরা কৃষি জমির মাটি কেঁটে ভেড়িবাঁধ দেয়। যে কারণে অবশিষ্ট জমির পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশঙ্কা রয়েছে জলাবদ্ধতার।’
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘ঝিকরা বিল ভবদহ এলাকার মধ্যে হওয়ায় মাছের ঘের করার একটি নীতিমালা রয়েছে। অথচ সেই নীতিমালাও তাঁরা মানছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধীকবার অভিযোগ করা হয়। নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি কয়েকদফা ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু দুই মেম্বার তাদের কোনো নির্দেশনা না মেনে রাতের আঁধারে ভেড়িবাঁধ তৈরির কাজ চালিয়ে যান। এ অবস্থায় আমাদের খনন করা জমি ভরাট করে ধানচাষের ব্যবস্থা করে দিতে হবে। একই সঙ্গে অবৈধভাবে তৈরি করা ভেড়িবাঁধ অপসারণ ও জড়িত দুই মেম্বারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের দাবি করছি।’
অভিযুক্ত ইউপি মেম্বার আজিজুর গাজী বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। যার জমি সেই খনন করছেন। অপর অভিযুক্ত সাবেক ইউপি মেম্বার আব্দুল কুদ্দুস মোল্যা বলেন, ‘১১৬ জন জমির মালিকের সঙ্গে চুক্তি হওয়ার পর ভেড়িবাঁধসহ মাছের ঘের তৈরি করা হয়েছে। নীতিমালা মেনে করা হয়েছে কি এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, ইউএনওর প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) এসেছিলেন। তিনি মৎস্য ও কৃষি অফিসের অনুমোদন নিতে বলেছেন।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, ‘ঝিকরা বিলের সমস্যা সমাধানের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে পুনরায় সেখানে পাঠানো হবে। যদি আইন বা নির্দেশনা লংঘন করে থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ