ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে সাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সোলাইমান আটক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ৩:১৩

 কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে মো: সোলাইমান (৩৭) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। সে উপজেলার আলকরা ইউনিয়নের গোলাইকরা গ্রামের মিয়াজী বাড়ীর মৃত আলী মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের চৌদ্দগ্রাম থানার একটি মাদক মামলায় (মামলা নং-০৫/০৩.০৯.১৮ খ্রি:, ধারা: ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ১৯ (১) এর ৩ (ক)/২৫) শুনানী শেষে আসামী মো: সোলাইমানকে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর চতুর্থ আদালত গত ০৪ মার্চ-২০২৪ খ্রিস্টাব্দ যাবজ্জীবন সাজা প্রদান করেন। আদালত কর্তৃক সাজা পরোয়ানা প্রাপ্ত হয়ে আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায়  ও বিশ^স্ত সূত্রের মাধ্যমে আসামীর পরিচয় ও  অবস্থান চিহিৃত করতে সক্ষম হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১:২০ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার আলকরা ইউনিয়নের গোলাইকরায় আসামীর নিজবাড়ীতে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: সোলাইমানকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আলকরা ইউনিয়নের গোলাইকরা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: সোলাইমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ