ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখব্নে যে টেলিভিশনে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২৪ বিকাল ৫:২৮

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে শুরু হবে জমজমাট এই আয়োজন। ক্রিকেটভক্তদের অনেকে এরইমধ্যে ভাবছেন কোথায় দেখব্নে খেলা। সেসব বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে নাগরিক টিভি।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট ঘরে বসে আরামে দেখা যাবে নাগরিক টেলিভিশনের পর্দায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলোই ম্যাচের সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।

আগেই শোনা যাচ্ছিল, নাগরিক টেলিভিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখাবে। আজ ২৩ মে তার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার দুপুরে নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষনা দেন। দুপুর ১২ টায় ঢাকাক্লাবের হামিদুর রহমান সিনহা লাউঞ্জে এ ঘোষণা দেন তিনি। নাভিদুল জানান, বাংলাদেশের একমাত্র টিভি চ্যানেল নাগরিক টেলিভিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে।

সংবাদ সন্মেলনে নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস, নারী ক্রিকেটের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন ও পুরুষ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!