ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বার্টনের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ১:৩

যে বয়সে অধিকাংশ মানুষ নাতি-নাতনিদের নিয়ে অবসর সময় কাটানোর কথা ভাবেন, সেই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন স্যালি বার্টন। জিব্রাল্টার নারী দলের হয়ে ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে নিজের অভিষেক ম্যাচ খেলেছেন তিনি। যা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড। গত ২১ মে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এস্তোনিয়ার বিপক্ষে উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে জায়গা পান বার্টন। ৬৭ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য নিজেকে বৃদ্ধ মনে করেন না। বরং কেউ তাকে বৃদ্ধ বললেও সেটা নিয়ে আপত্তি করেন তিনি।
বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেকের বিশ্বরেকর্ড গড়ার পর বার্টন বলেছেন, 'আমার অভিধানে বৃদ্ধ বলে কোনো শব্দ নেই। এটা ঠিক, কখনও ভাবিনি ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাব। তবে আমার অভিষেক প্রমাণ করে দিল, থামার কোনো বয়স নেই। কবে অবসর নিতে চান ক্রিকেট থেকে? এই প্রশ্নে ক্ষুব্ধ হয়ে বার্টন বলেছেন, 'অবসর কেন? এই তো সবে আন্তর্জাতিক ক্রিকেটজীবন শুরু করলাম। যত দিন পারব খেলে যাব।
এর আগে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড ছিল পর্তুগালের আকবর সৈয়দের। তিনি ২০১২ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ৬৬ বছর ১২ দিন বয়সে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

 

Aminur / Aminur

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!