ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে তাসকিনকে, আশা চিকিৎসকের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ১:৫

চোটের কারণে তাসকিন আহমেদকে নিয়ে বিশ্বকাপে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাকে নিয়েই টুর্নামেন্টে গেছে বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। তবে তার উন্নতি হচ্ছে দ্রুতই। এখন দলের সঙ্গে যুক্তরাষ্ট্রেই আছেন তাসকিন। সেখানে পেয়েছেন এমআরই রিপোর্ট। শুরুতে দৌড় শুরু করবেন। ধীরে ধীরে বাড়বে তার অনুশীলনের ইন্টেনসিটি। এমনটিই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ক্রিকবাজকে তিনি বলেন, ‘তাসকিনের উন্নতি খুবই ভালো ও সন্তোষজনক। সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ও জিম করছে। রানিংও শুরু করছে, আর কয়েকদিন পর আমরা তাকে বল করতে দেবো। আমরা কেবলই রিপোর্টটা পেয়েছি আর মনে হচ্ছে তার চিড়টা প্রায় ঠিক হয়ে গেছে। ’
‘আমরা এখন তাকে ছোট রান আপে বল করতে দেবো। আস্তে আস্তে ইন্টেনসিটি বাড়বে। দৌড়াতে তার কোনো সমস্যাও হয়নি। এখন তার থ্রো সেশন করবো আর এরপর আস্তে আস্তে ছোট রানআপে বল করাবো। আমরা আশা করছি, এভাবে চললে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাকে পাবো। ’বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তাসকিনসহ আছেন চার পেসার। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। শেষ পর্যন্ত তাসকিন সুস্থ না হলে ভাগ্য খুলবে তার।  

 

Aminur / Aminur

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!