জয়পুরহাটে কৃষক দলের মতবিনিময় সভা
বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার,গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দল জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, সহ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ডন,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিুল আলম শফি, সহ প্রকাশনা সম্পাদক কে আই এফ সবুরসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন শ্রেণির মানুষ ভালো নেই। কৃষকরা খুব একটা ভালো নেই। তারা খুব কষ্টে আছে।সরকার কৃষকদের সাথে প্রতারণা করেছে। সার, বীজের দাম কমানোর কথা বলে দাম বৃদ্ধি করেছে। তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করেছে। ডামি নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করেছে এই সরকার আগামী ছয় মাসের বেশি টিকতে পারবে না।
তিনি আরো বলেন,সরকার সাধারণ মানুষকে জিম্মি করে ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে । বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা,গুম,গ্রেফতার চালিয়ে নির্যাতন করছে। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ