বিশ্বকাপে বাবরের ডেপুটি হতে নারাজ শাহিন আফ্রিদি
‘পাকিস্তান দলের অন্তর্কোন্দল নেই। টুকটাক যা মতবিরোধ আছে, সেটা সব পরিবারেই থাকে।’ এমন মন্তব্য করেছিলেন পাকিস্তান দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। নেতৃত্ব ইস্যুতে বাবর আজমের সঙ্গে দূরত্ব আছে, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শাহিন আফ্রিদির নতুন এক সিদ্ধান্তে আবারও আলোচনা ডালপালা মেলেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শাহিন আফ্রিদিকে দলের সহ-অধিানায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু বাবর আজমের ডেপুটি হতে রাজি হননি এই পেসার। 'ক্রিকেট পাকিস্তান'সহ দেশটির বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে এসেছে এমন খবর।
এর আগে শাহিন আফ্রিদি পাকিস্তান দলের অধিনায়ক হয়েছিলেন। কিন্তু এক সিরিজে ব্যর্থতার পরই তাকে সরিয়ে দেওয়া হয়। বিশ্বকাপের আগে ফের দায়িত্ব দেওয়া হয় বাবর আজমকে। বাবরের নেতৃত্বেই এবারের বিশ্বকাপ খেলবে আনপ্রেডিক্টেবলরা।
শাহিন আফ্রিদি বাবরের ডেপুটি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান দায়িত্ব পেতে পারেন বলে প্রতিবেদনে এসেছে। নাম আছে শাদাব খানেরও।
Aminur / Aminur
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!