ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ঘূর্ণিঝড় রেমাল, কুতুবদিয়ায় প্রস্তুত ৯৬টি আশ্রয় কেন্দ্র


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ২:২৮

ঘূর্ণিঝড় 'রেমাল' এর তান্ডব থেকে জানমাল রক্ষায় কুতুবদিয়ায় প্রস্তুত রাখা হয়েছে ৯৬টি আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পানি, বিদ্যুৎ সরবরাহ ও টয়লেটসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাছাড়া দ্বীপ রক্ষা বেড়িবাঁধের উপরে ও বাইরে বসবাসরতদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে বলে সভায় জানানো হয়েছে।

আশ্রয়কেন্দ্রে আশ্রতদের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার মজুদ রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া জরুরি যোগাযোগের জন্য কন্ট্রোলরুম সেবা চালুসহ রেড ক্রিসেন্ট, সিপিপির সদস্য, হাসপাতাল টিম, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশ প্রশাসন ও দুর্যোগকালীন সময়ে জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কবির, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুহাম্মদ শামীম আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. শহিদ উল্লাহ, সিপিপির উপজেলা টিম লিড়ার গোলাম রশিদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জাহাঙ্গির আলম সিকদার, আকতার হোছাইন, আবুল কালাম, আব্দুল হালিম সিকদার ও আলাউদ্দিন আল আজাদ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে