জলাবদ্ধতায় কেজিডিসিএল'র ৫৬ স্পটের তালিকা দিলেন সিডিএ চেয়ারম্যান
চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ৫৬ টি স্পটের পাইপ লাইন চিহ্নিত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ।
চিহ্নিত এসব স্পটের তালিকা মঙ্গলবার দুপুরে কেজিডিসিএল ভবনে গিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েনের হাতে তুলে দেন সিডিএ'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
এ সময় সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, 'জলাবদ্ধতা প্রকল্পের আওতায় নগরীর খাল সংস্কার,খনন ও প্রতিরোধ দেয়াল নির্মিত হচ্ছে। বৃষ্টির সময় দেখা যায়, খালের পানি অনেক নিচে। নালার পানি জমে উঁচু এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সিডিএ'র প্রকৌশল টিমের সরেজমিন পর্যবেক্ষণে উঠে এসেছে সেবা সংস্থাগুলোর পাইপের সাথে পলি বর্জ্য জমে পানি জমে যায়। সোমবার চট্টগ্রাম ওয়াসাকে চিহ্নিত করা ৭৫ টি পাইপ লাইনের তালিকা দিয়ে এসেছি। অনুরূপভাবে টিঅ্যান্ডটিকে জলাবদ্ধতার জন্য চিহ্নিত স্পটের তালিকা দেয়া হবে।'
তিনি আরও বলেন, 'সেবা সংস্থাগুলোর দুর্ভোগে দায়ী পাইপ লাইন সংস্কার করার পর অনিয়ন্ত্রিত জলাবদ্ধতা কমে যাবে।
অন্যদিকে কেজিডিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সাকলায়েন তালিকা নিয়ে তাৎক্ষণিকভাবে উর্ধতন প্রকৌশলীদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, জলাবদ্ধতা এখন চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা। এ সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর। সিডিএ চেয়ারম্যান মহোদয়ের তালিকা অনুযায়ী পাইপ সংস্কারে আমরা কাজ করবো।
এমএসএম / এমএসএম
দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান শহীদুর রহমান, প্রত্যাশা বিএনপির মনোনয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ক্লাব এর সাধারণ সম্পাদক নির্বাচিত কাপ্তাইয়ের রিফাত
কুড়িগ্রাম ধরলা সেতুতে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
সাতকানিয়া,সকালের সময়ে সংবাদ প্রকাশের জের:খাগরিয়ার সেই পিতা পুত্রের বিরুদ্ধে মামলা
পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসায় সীরাতুন্নবী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার