ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৯-৫-২০২৪ দুপুর ৩:২৮

ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি' শীর্ষক আলোচনা সভা ও এসএসসি/সমমান '২৪ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উত্তরা পাবলিক লাইব্রেরি।

২৮ মে ২০২৪(মঙ্গলবার) বিকাল-৪টায় উত্তরা ক্লাব সিনেপ্লেক্সে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য শবনম জাহান, এমপি। বিশিষ্ট আইনজীবী, শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট মোঃ আবু হানিফ,  ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) মাহবুবুল আলম,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মজিবুর রহমান, মমতাজ উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন বাবুল। সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।

এসএসসি/সমমান'২৪ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোঃ জাহিদুল হক ডালিম, সদস্য সচিব আকাশ আহমেদ, সদস্য আহমেদ নাসির ও মোছলেহউদ্দিন আহমেদ রনক উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্ট কলেজ এর প্রশাসনিক প্রধান আশরাফ-উল-আলম সবুজ ।

এসএসসি ও সমমান-২৪ পরীক্ষায় উত্তীর্ণ উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক তোলে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল