ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় তিনটি ফিলিং স্টেশন মালিক কে ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৯-৫-২০২৪ দুপুর ৩:৩৪
গাজীপুরের কাপাসিয়ায় ফিলিং স্টেশনে মাপে তেল কম দেওয়ার অভিযোগে তিন টি ফিলিং স্টেশন মালিক কে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুরে  উপজেলার জামিরাচর ও কাপাসিয়া এলাকায়  ভ্রাম্যমান আদালতের অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমকেএম লুৎফর রহমান। 
 
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। অভিযানের সময় তেলের মিটার চেক করা হয়। ৫ লিটার তেল নিয়ে তা অন্য পরিমাপক যন্ত্র দিয়ে মাপা হয়। সেখানে দেখা যায়, প্রতি লিটার জ্বালানিতে প্রায় ১৩০ মিলিলিটার তেল কম দেওয়া হয়। এই কারচুপি এমনভাবে করা হয়েছে যা সাধারণ ক্রেতারা সহজে অনুমান করতে পারে না। ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০০৮  এর ২৯ ধারায়  দ্বীন ফিলিং স্টেশন মালিককে ১ লাখ, মেহেরুন্নেছা ও নেমো ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার করে ৬০  হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে। ওনাদের মিটার ঠিক করতে বলা হয়েছে। 
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়  বিএসটিআই গাজীপুর আঞ্চলিক অফিসের সিনিয়র এক্সজামিনার কামরুল পলাশ ও  ইন্সপেক্টর মেট্রোলজি আবিদ হাসনাত এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন