ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশের কোচ হয়ে আসছেন ইজাজ আহমেদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২৪ বিকাল ৫:৩০

পাকিস্তানের স্বর্ণযুগের ক্রিকেটারদের একজন ইজাজ আহমেদ। বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পাকিস্তানের সাবেক এ ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বিসিবি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে স্টুয়ার্ট লর জায়গায় নেওয়া হতে পারে তাঁকে। 

বিসিবির একটি সূত্র জানায়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হওয়ার দৌড়ে ইজাজের সঙ্গে ওয়াসিম জাফর আর নাভিদ নেওয়াজের নামও ছিল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচ নাভিদ বর্তমানে শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে কাজ করছেন। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ের পর নাভিদকে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হিসেবে রেখে দেওয়া হলেও ২০২২ সালের বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফল পায়নি। নাভিদকে নতুন করে যুবাদের প্রধান কোচ করার পরিকল্পনা নেই বলে জানা গেছে। দুই মেয়াদে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা ওয়াসিম জাফরকেও প্রধান কোচ হিসেবে বিসিবির পছন্দ না। যোগ্যতা, দক্ষতা বিচারে ইজাজ আজমেদকেই প্রথম পছন্দ বোর্ড কর্মকর্তাদের। 

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যোগ দেন পাকিস্তানের সাবেক এ ব্যাটার। পাকিস্তান জাতীয় দলেও কাজ করছেন। আশি ও নব্বই দশকের দেশটির তারকা এ ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় যোগ্যতার বিচারে। ইজাজ ২০১১ সালে পাকিস্তান জাতীয় দলের ফিল্ডিং কোচের পাশাপাশি ব্যাটিং পরামর্শক ছিলেন জিম্বাবুয়ে সিরিজে।

২০১৯ সালে ছিলেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দাসের কোচ ছিলেন ২০১৬ সালে। এককথায় সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচের।

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!