সিংগাইরে চান্দহর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
তৃনমুল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন এবং স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার(৩০ মে) দুপুর ২ টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান শওকত হোসেন বাদলের সভাপতিত্বে ইউপি সচিব মোহাম্মদ রেজাউল করিম ২ কোটি ৩৮ লক্ষ ৯৬ হাজার ৬২৮ টাকার বাজেট ঘোষণা করেন। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ১৫২ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ০২৩ হাজার ৪৭৬ টাকা।
বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান(অস্থায়ী) শারমিন আক্তার, সিংগাইর থানা ইনস্পেক্টর (তদন্ত) আবু হানিফ ও শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশিদ, ইউনিয়ন যুব লীগের সভাপতি শিবলী, ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ প্রমুখ।
এসময় জেলা পরিষদের সদস্য মোঃ তমিজ উদ্দিন, মহিলা সদস্য রিপন আক্তার, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক এনামুল হক, ইসলামপুর স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস, ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইজ্জত আলী মাদবরসহ বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর