জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস পালিত
সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই (RHRN-2)“ প্রকল্প কর্তৃক কিশোর কিশোরী ও যুবদের জন্য যৌন শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করে যুব বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে, প্রকল্পের বিভিন্ন কাজের ধারাবাহিকতায় মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস ২০২৪ পালন করা হয়েছে।
দুপুরে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে "আসুন সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী" এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস পালিত হয়েছে। ০৪নং ইয়্যূথ গ্রুপ লিডার দ্বীপক চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: উম্মে কুলসুম, খনজনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ডি এম এস এস এর নির্বাহী পরিচালক মাহাবুবা সরকার।
প্রকল্প পরিচিতি, মাসিক পরিচর্যা দিবস উদযাপনের উদ্দেশ্য উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার মুর্শিদা খাতুন।নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয়ের উপর গল্প, ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, এবং গণনাটক এর আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মেডিক্যাল অফিসার ডা: উম্মে কুলসুম বলেন, মাসিক বিষয়টা শুধু মেয়েদের বোঝালেই হবে না, এটা নিয়ে ছেলেদের সঙ্গেও কথা বলা সমান জরুরী। এটা স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয়, তাই এটা নিয়ে লুকোচুরি বা গোপনীয়তার কিছু নাই। আমাদের দেশের ৯০% নারীরা মাসিকের সময় কাপড় ব্যবহার
করে এবং তা আবার লুকিয়ে শুকায় যা অস্বাস্থ্যকর।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ