কুতুবদিয়ার তহশিলদার রিদুয়ান মোস্তফা কারাগারে
পারিবারিক সীমানা বিরোধের মামলায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) রিদুয়ান মোস্তফাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার মামলার ধার্য দিনে ওই মামলায় জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিজ্ঞ আদালত।
জানা যায়, আলী আকবর ডেইল সন্দিপী পাড়ার মতিউর রহমানের পুত্র মো:আলমগীর পৈত্রিক ভিটার সীমানা দখল ও মারধরের অভিযোগ এনে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৯/২৪ মামলা দায়ের করেন। মামলায় বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা রিদুয়ান মোস্তফা সহ তার ভাই-বোনদের আসামি করা হয়।
বাদী পক্ষের আইনজীবি জানান, আসামী মিথ্যা তথ্য দিয়ে শুরুতে অস্থায়ী জামিন নেন। বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে সঠিক তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে তহশীলদার রিদুয়ান মোস্তফার জামিন বাতিল করে জেলহাজাতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
তাঁর বিরুদ্ধে ভূমি সেবা প্রার্থীদের নিকট থেকে ঘুস নেয়াসহ নানাভাবে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা