ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় দুই কর্মচারী পার্লারের লক্ষাধিক টাকা নিয়ে উধাও


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২৪ দুপুর ৪:৪৮

নওগাঁর মান্দায় জেন্টস এ্যান্ড লেডিস পার্লারের দুই কর্মচারী জামানতের টাকাসহ প্রায় লক্ষাধিক  টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জেন্টস এ্যান্ড লেডিস পার্লার মালিক মোজাফফর হোসেনকে না জানিয়ে গত ১৯ মে রাত অনুমানিক ১ টার দিকে ভাড়া বাসা থেকে নগদ টাকা নিয়ে উধাও হয়ে যায়। ভুক্তভোগী মোজাফফর হোসেন উপজেলার প্রসাদপুর বাজারের টপম্যান জেন্টস ও বধুয়া বিউটি লেডিস পার্লারের স্বত্বাধিকারী। 
অপরদিকে অভিযুক্তরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের তুহিন চিরানের ছেলে তুষার নকরেক (২৪) ও এর স্ত্রী চিংমি সিমসাং(২৩)। 
অভিযোগ সুত্রে জানাগেছে, অভিযুক্ত দুইজন তারা স্বামী-স্ত্রী। পার্লারের কাজে যুক্ত হওয়ার পূর্বে মালিক পক্ষের নিকট থেকে অগ্রিম ১ লক্ষ ৩০ হাজার টাকা গ্রহণ করে কাজ যোগদান করেন। বেশ কিছুদিন ধরে পার্লারে কাজ করে আসছিলেন তারা। বিশ্বস্ততার সূত্রধরে তারা দুইজন কর্মচারী ২ মাসের বাসা ভাড়া,মুদি দোকান বাঁকি,কাজের বুয়ার ২ মাসের বেতন ও জামানতের ১ লক্ষ ৩০ হাজার টাকা ফেরৎ না দিয়ে রাতারাতি পালিয়ে গেছেন। এতে করে মালিকের প্রায় পৌঁনে ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে পালিয়েছে তারা দুইজন। এদের কে ধরিয়ে দিতে ০১৭১৮-৬৯০০২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন লেডিস এ্যান্ড জেন্টস পার্লারের স্বত্বাধিকারী মোজাফফর হোসেন । 
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান,এই সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন