ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের খেলার ইঙ্গিত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২১ বিকাল ৭:১১

দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বেও খেলতে পারেননি তিনি। জিম্বাবুয়ে সফরে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলা হয়নি তামিমের। ‘ম্যানেজ’ করে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসেন এই বাঁহাতি ওপেনার। এরপর শুরু হয় তার পুর্নবাসন প্রক্রিয়া। ৬ সপ্তাহের পুর্নবাসন শেষে সেপ্টেম্বরের শুরুতেই মাঠে ফিরবেন তামিম।

আজ (শুক্রবার) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে তামিম মাঠে থাকবে। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। আশা করছি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে।

সেপ্টেম্বরে মাঠে ফিরলেও নিউজিল্যান্ড সিরিজ খেলা হচ্ছে না তার। আগামী ২৪ আগস্ট দল ঢুকে যাবে জৈব সুরক্ষা বলয়ে। এজন্য ১৯ সদস্যের ঘোষিত স্কোয়াডে নাম নেই তামিমের। সেপ্টেম্বরের শুরুতে মাঠে ফিরেই ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করবেন তামিম। টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলা না হলেও বিশ্বকাপের মঞ্চে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করছেন নান্নু।

প্রধান নির্বাচক জানালেন, তামিমের অসাধারণ অভিজ্ঞতা আছে। যখন মাঠে নামবে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়া ওর জন্য কোনো ব্যাপার না। ইনজুরি তো যেকোনো খেলোয়াড়েরই হতে পারে। ইনজুরির পর কত দ্রুত প্রত্যাবর্তন করছে এটা গুরুত্বপূর্ণ।

তামিম না থাকলেও দলে একাধিক ওপেনার আছেন। নাঈম শেখ, সৌম্য সরকারের সঙ্গে ফিরেছেন লিটন দাস। শেখ মেহেদী হাসানও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে ওপেন করেছেন। তাতে ওপেনিংয়ের দৈন্যতা কাটছে না। তামিম না থাকায় বাড়তি পরীক্ষা দিতে হচ্ছে টাইগারদের? নান্নুর ব্যাখ্যা, সব খেলোয়াড়ের ওপর আমার আস্থা আছে। যাকেই নিচ্ছি আত্মবিশ্বাসের সাথে নিচ্ছি। যাকে যে ভূমিকায়, যে ফরম্যাটে দরকার হবে ওখানে প্রতিষ্ঠিত করা হবে।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি