আজ বিশ্ব দুগ্ধ দিবস:কবে,কীভাবে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন শুরু হয়? জেনে নিন
নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম হল দুধ। প্রায় প্রতিটি বাড়িতেই নিয়মিত দুধের ব্যবহার হয়। দুধ আমাদের স্বাস্থ্য ও ত্বকের জন্য খুব উপকারি। আট থেকে আশি সকলের জন্যই দুধ খুব স্বাস্থ্যকর একটি পানীয়। সুষম ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল দুধ। দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারি এবং এর থেকে কী কী উপকারিতা পাওয়া যায়, সে সম্পর্কে তথ্য দিতেই প্রতিবছর পহেলা জুন 'বিশ্ব দুগ্ধ দিবস' (World Milk Day) পালিত হয়। মানব জীবনে দুধের গুরুত্ব কতটা তা প্রত্যেক মানুষের বোঝা উচিত এবং এটি নষ্ট করা থেকে বিরত থাকা উচিত।
বিশ্ব দুগ্ধ দিবসের ইতিহাস
২০০১ সাল থেকে 'বিশ্ব দুগ্ধ দিবস' পালিত হয়ে আসছে। খাদ্য হিসেবে দুধের গুরুত্বকে বোঝাতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (Food and Agriculture Organisation/ FAO) বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন শুরু করে। এজন্য পহেলা জুন তারিখটি নির্ধারণ করা হয়। এখন বিশ্বের প্রায় ৭০টি দেশ এই দিবস পালন করে। তবে ভারতে ২৬ নভেম্বর, 'জাতীয় দুগ্ধ দিবস' পালিত হয়।
প্রতি বছর এই উপলক্ষে বিভিন্ন দেশে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে দুধ সম্পর্কে নানান বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এই দিনে, দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন খাবার গ্রহণের যে সুবিধা রয়েছে, তার প্রচার করা হয়। তবে এবার বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে, কোনও বড় অনুষ্ঠান হবে না। তবে গ্লোবাল ডেইরি প্ল্যাটফর্ম বেশ কয়েকটি ক্যাম্পেইন পরিচালনা করছে।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু