ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ১:৪৬
বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এবং  প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 
 
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। 
 
জেলা ট্রেনিং অফিসার ডাঃ খুরশিদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন  অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) আফজালুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রাণী সম্পদ অফিসার  মহির উদ্দিন, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান, জয়পুরহাট ডেইরী ফারমার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি সাদমান আলিফ মিম রায়হান জয় প্রমুখ। 
 
অনুষ্ঠান শেষে কুইজ, রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন অতিথিরা। পরে সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত