ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপ দল চূড়ান্ত করবে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২১ রাত ৮:২৯

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১ সেপ্টেম্বর। শেষ ম্যাচ মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর। এজন্য ২৪ আগস্ট কিউইদের সঙ্গে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ দল। তার আগে অধিনায়ক ও কোচিং স্টাফের সঙ্গে বসে বিশ্বকাপ দল চূড়ান্ত করে ফেলবে টাইগাররা।

আজ (শুক্রবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সেপ্টেম্বরের ১০ তারিখ ডেডলাইন। সিরিজের মাঝখানেই (দল) দেব। তখন তিনটা ম্যাচ শেষ হয়ে যাবে। খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগেই টিম ম্যানেজমেন্ট, অধিনায়কের সাথে কথা বলে নেব।

আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড দিতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। বাংলাদেশ চাইছে নিউজিল্যান্ড সিরিজের মাঝেই স্কোয়াড ঘোষণা করবে। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বরকে দল ঘোষণা দেয়ার ভাবনা বোর্ডের। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনার পরই দল নির্ধারণ হবে। তবে নিউজিল্যান্ড সিরিজে পারফরমারদের গুরুত্ব দিতে চায় বিসিবি।

নান্নু জানালেন, বিশ্বকাপ দল ঘোষণা তো দেব নিউজিল্যান্ড সিরিজের মাঝখানে। এখনো সময় আছে। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা হচ্ছে। ওদের চাহিদাও দেখতে হবে। বিশ্বকাপের উইকেট, কন্ডিশন জেনে-বুঝে দল ঘোষণা দেয়া হবে।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি