গুরুদাসপুরে মনোয়ার হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব
নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে দ্বন্দ্বে মনোয়ার হোসেন (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি হায়দার আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত গভীর রাতে মেহেরপুরের গাংনি উপজেলার গাংনি উত্তর পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়- জমি নিয়ে দ্বন্দ্বে গত ২৩ মে বিকেলে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে ওই হত্যাকন্ডের ঘটনা ঘটেছিল। এঘটনায় নিহতের পিতা গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ঘটনার দিনই মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি হায়দার গা ঢাঁকা দিয়েছিলেন। এর পর থেকে আসামীকে গ্রেফতারের জোর ততপরতা চালায় র্যাব। গোপন সংবাদের প্রেক্ষিতে শনিবার দিবাগত গভীর রাতে মেহেরপুরের গাংনি উত্তর পাড়া থেকে হায়দারকে গ্রেফতার করা হয়। নিহত মনোয়ার এবং আসামিরা গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের বাসিন্দা।#
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি