দলে ফিরলেন উইলিয়ামস-টেইলর-আরভিন
আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য জিম্বাবুয়ে দলে ফিরলেন অধিনায়ক সিন উইলিয়ামস, বেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন। দুই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন টেইলর। তবে করোনায় আক্রান্ত হওয়া পরিবারের সদস্যের সংস্পর্শে আসায় বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক উইলিয়ামস ও আরভিন। অভিজ্ঞ এই তিন খেলোয়াড় দলে ফেরায় শক্তি বেড়েছে জিম্বাবুয়ের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে তাদের। কিন্তু আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় থাকতে হবে জিম্বাবুয়েকে। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড।
আয়ারল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে এবং স্কটল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ২৭ আগস্ট থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ৮ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। ১৫ সেপ্টেম্বর থেকে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই শুরু করবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, লুক জঙ্গে, তিনাশে কামুনহুকাম্বে, ওয়েসলি মাধভেরে, তাডিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিশাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো ও সিন উইলিয়ামস।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ