ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সিংগাইরে মাদ্রাসা শিক্ষিকার লাশ উদ্ধার


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ১২:৭

মানিকগঞ্জের সিংগাইরে মাদ্রাসার শ্রেণীকক্ষ থেকে রোকসানা আক্তার রিক্তা (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষিকার গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

রোববার(২ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারের পাশে মদিনা শিশু একাডেমি ও মদিনা মহিলা মাদ্রাসায় ঘটনাটি ঘটে। নিহত রোকসানা ওই ইউনিয়নের আঠারো পাইক্কা গ্রামের আবেদ আলীর মেয়ে।

শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো ক্লাস শেষ করে টিউশনের জন্য মাদ্রাসায় থেকে যান ওই শিক্ষিকা। বিকেলে মাদ্রাসার আয়া শ্রেণীকক্ষ ঝাড়ু ও তালা দিতে এসে মেঝেতে তার লাশ দেখতে পান। পরে আশপাশের লোকজন এসে গলায় রশি বাধা অবস্থায় শিক্ষিকার লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি সিংগাইর থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। ঘটনাটির পর মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল ইসলাম পলাতক রয়েছে।

এঘটনায় থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) শেখ আবু হানিফ, জেলা পিবিআই পুলিশ ও ৱ্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা