ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মেসিকে ছাড়াই পিএসজির আরও একটি জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ সকাল ৯:৩৪

ফরাসি লিগ ওয়ানে শুক্রবার রাতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়া আরও একটি ম্যাচে মাঠে নামল পিএসজি। এদিন ব্রেস্তের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ৪-২ গোল ব্যবধানে জিতে নিয়েছে পিএসজি। চলতি মৌসুমে লিগে এটি তাদের টানা তৃতীয় জয়।

ব্রেস্তের বিপক্ষে ফরাসি ক্লাবটির জার্সিগায়ে মেসির অভিষেক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে শোনা যায় ভিন্ন কথা। দলীয় কোচ মাউরিসিও পচেত্তিনোর মতে সাবেক বার্সা তারকাকে মাঠে নামানোর সময় এখনো হয়নি। এদিন মেসির পাশাপাশি মাঠে নামেননি নেইমারও।

মেসি-নেইমারকে ছাড়া খেলতে নেমে ম্যাচের ২৩তম মিনিটে এন্ডার হেরেইরার গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর বিরতিতে যাওয়ার আগে ফ্রাঙ্ক হোনোরটের গোলে ২-১ ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রেস্ত।

দ্বিতীয়ার্ধের খেলায় রোমাঞ্চ এনে দেয় তুলনামূলক কম শক্তিশালী দলটি। কিন্তু তারা খেয়ে বসে আরও একটি গোল। ৭৩তম মিনিটে সেনেগালের তারকা ফুটবলার গেয়ির বুলেট গতির শটে ব্যবধান ৩-১ হয়। ৮৫তম মিনিটে আবার ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলে ব্রেস্ত। প্রতি আক্রমণ থেকে ফেভারের ক্রস বুক দিয়ে নামিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন মুনিয়ে। ঠেকাতে পারেননি নাভাস।

তবে শেষ পর্যন্ত ম্যাচে ফেরা হয়নি তাদের। অন্যদিকে ৯০তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করলে শেষ পর্যন্ত ৪-২ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

এ জয়ের ফলে তিন ম্যাচে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এছাড়া দুটি করে ম্যাচ খেলে ৬ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান করছে অ্যাঞ্জার্স এবং ক্লেরমোন্ট।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি