ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মান্দায় বিএসটিআই অনুমোদন ছাড়াই জালানী তৈল বিক্রির অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ৪:৩৪

নওগাঁর মান্দায় ফেরিঘাট নামক স্থানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই জ্বালানী তৈল মজুদ ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া জ্বালানী তৈল বিক্রির জন্য কাগজপত্রের স্বল্পতা আছে বলে স্থানীয়দের অভিযোগ। অভিযুক্ত সাগর হোসেন মহাদেবপুর উপজেলার লক্ষীপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেট্রোল পাম্পের অদুরে খোলা দোকানে লক্ষ লক্ষ টাকার পেট্রোল,অকটেন ও ডিজেল মজুদ রেখে ক্রয়-বিক্রয় করে যাচ্ছেন।
তৈল সরবরাহকারী কোন প্রতিষ্ঠানের পরিবেশক না হয়েও তিনি ইচ্ছামত তৈল ক্রয়-বিক্রয় করে যাচ্ছেন। এতে করে বিপাকে পড়েছেন পাম্প মালিকেরা। 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ফিলিং ষ্টেশন মালিকেরা জানান,অভিযুক্ত সাগর রহমান পাম্প মালিকদের চেয়ে স্বল্পø দামে অপরিশোধিত ও নিম্নমানের তৈল বিক্রি করছেন। তৈল বিক্রির জন্য নীতিমালা অনুযায়ী যেসব কাগজ পত্র থাকা দরকার তার কোনটাই নাই। অথচ পাম্প মালিকদের সাথে টেক্কা দিয়ে কম দামে অপরিশোধিত তৈল বিক্রয় করছেন। সাধারণ মানুষজন দু,এক টাকা কম পেয়ে সেখানে গিয়ে ভিড় জমাচ্ছেন। এতে করে আমরা চরম বিপাকে পড়েছি। 
কিন্তু তৈল বিক্রেতা সাগর রহমান ও তার বড় ভাই তারেক হোসেন জানান, নিয়ম মেনেই তৈল বিক্রি করছি। তৈল বিক্রির জন্য যেসব কাগজপত্র পত্র দরকার তা সবই আছে। শুধু মাত্র বিস্ফোরক লাইসেন্স না থাকার কারণে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  লায়লা আঞ্জুমানের সাথে যোগাযোগ করা হলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। এজন্য মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল