‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন সিনিয়র রোভারমেট সালেহুর রহমান সজীব
বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের দেওয়া ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ প্রথম বারের মত অর্জন করেছেন জয়পুরহাট জেলা রোভার।
রোববার (২ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. শাহাবুদ্দিন।
স্কাউট আন্দোলনের মাধ্যমে দুঃসাহসিক ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডে জীবনের ওপর ঝুঁকি নিয়ে সাহিসকতাপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতি স্বরূপ ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ অর্জন করায় সাহসী ও গৌরবময় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ বছর সারাদেশ থেকে ৪ জন রোভার স্কাউটস ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ অর্জন করেন। তারা হলেন— মো. সালেহুর রহমান সজীব জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি জয়পুরহাট জেলা রোভার, ইয়াসিন হোসেন ইমন সহকারী ইউনিট লিডার, স্বদেশ ওপেন স্কাউট গ্রুপ, মো. জসিম উদ্দিন জয় গ্রুপ স্কাউট লিডার, হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ, মো. শাহাদাত হোসেন আপন রোভারমেট, সপ্তনীল মুক্ত মহাদল, বাংলাদেশ স্কাউটস, ঢাকা।
সিনিয়র রোভারমেট প্রতিনিধি সালেহুর রহমান সজীব বলেন, স্কাউট থেকে স্বীকৃতি সবসময়ই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এই আগ্রহ ধরে রেখে ভবিষ্যতে আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। সেই সঙ্গে বাংলাদেশ স্কাউটস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার কাজগুলোকে মূল্যায়ন করেছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ