মান্দায় বিএসটিআই অনুমোদন ছাড়াই জালানী তেল বিক্রির অভিযোগ
নওগাঁর মান্দায় ফেরিঘাট নামক স্থানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধভাবে খোলা জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া জ্বালানি তেল বিক্রির জন্য কাগজপত্রের স্বল্পতা আছে বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত সাগর হোসেন মহাদেবপুর উপজেলার লক্ষীপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেট্রোল পাম্পের অদুরে খোলা দোকানে লক্ষ লক্ষ টাকার পেট্রোল, অকটেন ও ডিজেল মজুদ রেখে ক্রয়-বিক্রয় করে যাচ্ছেন।
তেল সরবরাহকারী কোন প্রতিষ্ঠানের পরিবেশক না হয়েও তিনি ইচ্ছামত তেল ক্রয়-বিক্রয় করে যাচ্ছেন। এতে করে বিপাকে পড়েছেন পাম্প মালিকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ফিলিং ষ্টেশন মালিক জানান, অভিযুক্ত সাগর রহমান পাম্প মালিকদের চেয়ে কম দামে অপরিশোধিত ও নিম্নমানের জ্বালানি তেল বিক্রি করছেন। তেল বিক্রির জন্য নীতিমালা অনুযায়ী যেসব কাগজ পত্র থাকা দরকার তার কোনটাই নাই। অথচ পাম্প মালিকদের সাথে টেক্কা দিয়ে কম দামে অপরিশোধিত তেল বিক্রয় করছেন। সাধারণ মানুষজন দু,এক টাকা কম পেয়ে সেখানে গিয়ে ভিড় জমাচ্ছেন। এতে করে আমরা চরম বিপাকে পড়েছি।
কিন্তু তেল বিক্রেতা সাগর ও তার বড় ভাই তারেক জানান, নিয়ম মেনেই তেল বিক্রি করছি। তেল বিক্রির জন্য যেসব কাগজপত্র দরকার তা সবই আছে। শুধু মাত্র বিস্ফোরক লাইসেন্স না থাকার কারণে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমানের সাথে যোগাযোগ করা হলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। এজন্য মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২