ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৪-৬-২০২৪ বিকাল ৬:৭
সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন কর্তৃক কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলা ও সর্বশেষ সাতক্ষীরার এক স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ বিভিন্নস্থানে নীরিহ মানুষকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাংবাদিক সমাজের ব্যানারে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। 
সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, উদীচির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক আবুল কাশেম, আহসানুর রহমান রাজিবসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন তার চাকুরী জীবনে কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ প্রতিটি স্টেশনেই কোন না কোন ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন। বারবার তার অপকর্ম নিয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি। বক্তারা সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সাংবাদিক মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত