ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ১:৬

কক্সবাজারের কুতুবদিয়ায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। বুধবার সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মগলাল পাড়া আইয়ুব কোম্পানির বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী দক্ষিণ ধুরুং ইউনিয়নের মুছার পাড়ার আবু তাহের'র ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। 

উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর জানিয়েছেন, নিহত তারেক পরের দিন গ্যাস সিলিন্ডারের চালান দেওয়ার জন্য গত রাতে পাওনা টাকা  আদায় করতে ডায়াবেটিস মার্কেট যাওয়ার কথা বলেছিলেন পরিবারের সাথে। বুধবার সকালে মগলাল৷ পাড়া এলাকাবাসী তাঁকে মৃতদেহের খবর জানালে তিনি থানায় যোগাযোগ করেন। সাড়া না পেয়ে তিনি ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এলাকাবাসীরা জনান, নিহত তারেক ধুরুং স্কুল মার্কেটে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিলেন। খুব নম্র,ভদ্র, পরোপকারী ছিলেন। নিয়মিত ব্লাড ডোনেট করতেন। 
তাঁর সাথে কারও পূর্ব শত্রুতা আছে এমন কোন তথ্য কেউ দিতে পারেনি। 

এলাকাবাসীর ধারণা ওইদিন রাতে ছিনতাইকারীদের হাতে তারেক নিহত হয়েছেন। অন্য কোন জায়গায় খুন করে ওই স্থানে ফেলে নিরাপদে পালিয়ে গেছে খুনিরা। 

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ। 

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন