বাঁশখালীর ছনুয়াতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২
চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া ৯ নং ওয়ার্ড নয়া পাড়ার এলাকার ১১৫ নং কেন্দ্রে ২ গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এতে ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
বাঁশখালী উপজেলা নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ছনুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১১৫নং কেন্দ্র নয়া পাড়ায় সকাল থেকে ৬ টি বুথে ১০ টা পর্যন্ত পর্যন্ত ২০০ ভোট রেকর্ড হয়েছে বলে কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং সুত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে দোয়াত কলম ও আনারস সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে ওই এলাকার জাকের আহমদের পুত্র আহমদ উল্লাহ (৫০) নামে একজনের নাম জানা গেলেও তাৎক্ষণিক ভাবে অপরজনের নাম জানা যায়নি।
এবিষয়ে কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ ইউনুস বলেন, বাহিরে একটু ঝামেলা হয়েছিল ,তবে এতে কেন্দ্রে কোন ধরনের প্রভাব পড়েনি। এখানে প্রশাসনের লোকজন রয়েছে, কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার