ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শুরুর বিপর্যয় কাটিয়ে ভালো অবস্থানে পাকিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১০:৩৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। তবে সেই ধাক্কা সামলে দিন শেষে ভালো অবস্থানে সফরকারীরা। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১২ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ৩.৫ ওভারে মাত্র ২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান! এরপর দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ ফাওয়াদ আলম। তাদের ১৫৮ রানের জুটিটি থেমে যায় দীর্ঘক্ষণ ধরে খেলতে খেলতে ফাওয়াদ আলম ক্র্যাম্প করে বসলে। দলীয় ১৬০ রানের মাথায় আহত অবসর হয়ে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

অভিজ্ঞ সঙ্গীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের পর বেশিক্ষণ টিকতে পারেননি বাবর। ইনিংসের ৬১তম ওভারে দলীয় ১৬৮ রানের মাথায় রোচের বলে ধরা পড়েন দ্বিতীয় স্লিপে থাকা জেসন হোল্ডারের হাতে। ফলে সমাপ্তি ঘটে ১৭৪ বলে ১৩ চারের মারে খেলা ৭৫ রানের সম্ভাবনাময় ইনিংসের।

দিনের শেষভাগে আর বিপদ ঘটতে দেননি মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ। শেষের এক ঘণ্টায় অবিচ্ছিন্ন জুটিতে ৫৩ রান যোগ করেন এ দুজন। রিজওয়ান ২২ ও ফাহিম ২৩ রানে অপরাজিত রয়েছেন।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি