বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১লক্ষ বৃক্ষরোপন করবে ইসলামী ছাত্র আন্দোলন
৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে দেশের প্রতিটি জেলা, থানা, ওয়ার্ড ও ক্যাম্পাস সমূহে ১লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ঘোষণা দেন দক্ষিণ এশিয়ার অন্যতম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আজ বুধবার (৫জুন) রাজধানীর যাত্রাবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত ১লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো বাংলাদেশে প্রতি বছর যে হারে বৃক্ষ নিধনের মহোৎসব চলছে এভাবে চলতে থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে অচল একটি দেশে পরিণত হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই দেশ এবং দেশের ভারসাম্য রক্ষায় আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী ১লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
তিনি দেশবাসীসহ সকল শিক্ষার্থীদের প্রতি বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান ।
কর্মসূচির প্রথমদিনে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার বৃক্ষরোপণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দরা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে