ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চৌদ্দগ্রামে নিরুত্তাপ নির্বাচনে বিজয়ী তিন নতুন মুখ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ১২:৪৩

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নিরুত্তাপ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া তিনজনই নতুন মুখ। রাত এগারটার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপরই আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। উপজেলা পরিষদ চত্ত্বরে করা হয় বিজয়ী মিছিল। মধ্য রাতেই নির্বাচিত তিনজনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রহমত উল্লাহ বাবুল আনারস প্রতীক নিয়ে ১ লাখ ২৫ হাজার ৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম গোলাম ফারুক হেলাল দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসহাক খাঁন বই প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এস এম শাহীন মজুমদার টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৬৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজেরা আক্তার ববি কলস প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিমা আক্তার শিল্পী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৭১ ভোট।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এবার নারী পুরুষ মিলিয়ে চৌদ্দগ্রাম উপজেলায় ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৯৮ হাজার ১৩১ জন। নির্বাচনে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৩২ হাজার ৫৯৯ ভোট। বাতিল হয়েছে গড়ে ৩ হাজার এর অধিক ভোট। ভোট কাস্ট হয়েছে ৩৪.০৫ শতাংশ।

এদিকে ভোটের দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা গড়াবার সঙ্গে সঙ্গে ভোট কাস্টিং বেড়েছে। উপজেলার ১৪২টি ভোট কেন্দ্রের প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিলো যৎসামান্য। অনেক ফাঁকা কেন্দ্রে কুকুরের বিচরণও লক্ষ্য করা গেছে এদিন। দুপুর ২টা পর্যন্ত প্রায় প্রতিটি কেন্দ্রেই আইন-শৃঙ্খলা বাহিনী সহ ভোটগ্রহণ কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে। কেই কেউ মেতেছিলেন খোশখল্পে। ভোটার উপস্থিতি কম থাকলেও ফলাফলে প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্টিং দেখে সাধারণ ভোটারদের মনে জেগেছে নানান প্রশ্ন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা