ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আইন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি পরিবেশমন্ত্রীর নির্দেশ

পরিবেশ মেলা এবং ও বৃক্ষমেলা ২০২৪ উদ্বোধন


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ৪:৪৫

আইন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশের পরিবেশ বাসযোগ্য রাখতে, বনভূমির অবৈধ দখল উদ্ধার সহ দাপ্তরিক কাজে বিধিবিধান মোতাবেক কাজ করতে হবে। কোনও মন্ত্রী, এমপি বা প্রভাবশালী কারো খুশি করার জন্য কাজ করা যাবে না বা কাউকে ছাড় দেয়া যাবে না।  জনগণের কল্যাণে কাজ করতে হবে।

বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ ও বৃক্ষমেলা ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।

পরিবেশমন্ত্রী জানান, স্বাধীনতা অর্জনের পরে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৭৩ জারি করে স্বাধীন বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের সূচনা করেন। এরই ধারাবাহিকতায় ১৯৮৯ সালে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তরকে পরিবেশ অধিদপ্তর নামকরণ করে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর সমন্বয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সৃষ্টি হয়। মন্ত্রী জানান, প্রথম দল হিসেবে আওয়ামী লীগ ১৯৯২ সালে অনুষ্ঠিত ১৫ তম সম্মেলনে জনসংখ্যা ও পরিবেশ বিষয়ক সম্পাদকীয় পদ সৃষ্টি করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, মন্ত্রণালয়ের সচিব সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।

শেরেবাংলা নগরে চলমান পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ জুন থেকে ১৩ জুলাই ২০২৪ পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ০৯ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত। মন্ত্রী পরিবেশ মেলা ও বৃক্ষমেলায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Sunny / Sunny

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার

অবৈধ দখল-উচ্ছেদে নেতৃত্ব দিয়ে বদলি নির্বাহী প্রকৌশলী