ডামুড্যায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে একজন নিহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪ টায় উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় শরীয়তপুর ডামুড্যা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ মাদারীপুর জেলার সদর উপজেলার কাঠেরপুল এলাকার মোঃ গোলাম মোস্তফার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী চান মিয়া জানান আনুমানিক বিকাল ৪ টার দিকে আমি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম এমন সময় শরীয়তপুর থেকে একটি যাত্রীবাহী বাস গোসাইরহাট জাইতেছিলো এমন সময় ডামুড্যা থেকে একটি মটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় বাসের সাথে ধাক্কা লেগে মটর সাইকেল চালক রাস্তায় পরে যায়, এরপর আমরা ধরাধরি করে একটি গাড়িতে করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই এরপর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। ঢাকা যাওয়ার পথে জাজিরা পর্যন্ত গেলে পথেই তিনি মারা যান।
ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান নিহত আবুল কালাম আজাদ আমাকে দুপুরের সময় বললো স্যার আজ বাড়ী জাব। এরপর ও মটর সাইকেল চালিয়ে মাদারীপুর যাওয়ার পথে তিলই এলাকায় বাসের সাথে সংঘর্ষে নিহত হন।আজাদ খুবই ভালো একজন সহকর্মী ছিলো।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন বলেন, উপজেলার তিলই এলাকায় বাসের সাথে মটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, আমরা এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার