ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগরে সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে খেলার মাঠে প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৭-৬-২০২৪ দুপুর ২:২৪

যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঝ বরাবর একটি খেলার মাঠে প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুন্দলী ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার (৬ জুন) বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্মাণাধীন প্রাচীরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চৈতন্য কুমার ম-লের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, প্যানেল চেয়ারম্যান লিপিকা ম-ল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিকাশ সরকার, ইউপি সদস্য বিপ্লব মজুমদার, পবিত্র বিশ্বাস, অপূর্ব লাল ধর, নিপুন সরকার, শিপন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা হৈমন্তী রাণী বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুন্দলী ইউনিয়ন পরিষদ এবং তার পাশে নবনির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে একটি খেলার মাঠ রয়েছে। যে মাঠে স্থানীয় শিশুরা খেলাধুলা করে থাকে। সেই মাঠের মাঝ বরাবর একটি প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এ প্রাচীর নির্মাণ হলে শিশুদের খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
বক্তারা দাবি করেন, মাঠের মাঝ বরাবর প্রাচীর নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারি দুই প্রতিষ্ঠানের চর্তুপাশে প্রাচীর দিয়ে একটি গেট রাখলে নতুন এ প্রাচীরের আর প্রয়োজন হবে না। বেঁচে যাবে প্রাচীর নির্মাণে সরকারি ব্যয়। উন্মুক্ত হবে শিশুদের একমাত্র খেলার মাঠ। এ ব্যাপারে যশোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ