ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে আকষ্মিক বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ২:৭

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউপির ৮ নং ওয়ার্ড এলাকায় আকষ্মিক বজ্রপাতে পারভীন আকতার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।৮ জুন (শনিবার) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ড আলী চাঁইন্দার বাপের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত পারভীন আকতার ওই এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে এবং চাম্বল ইউনিয়নের আকবর হোসেনের স্ত্রী বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মোঃ রিদওয়ান মির্জা জানান, আকাশের পরিস্থিতি স্বাভাবিক ছিলো, আকাশে কোনো ধরনের মেঘ ও বৃষ্টি ছিলোনা। এমতবস্থায় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে পারভীন আকতারের মৃত হয়েছে।এসময় তার কোলে থাকা মোস্তাকান নামে দেড়বছর মেয়ের মাথার একপাশে সামান্য চুল পুড়ে গেছে। এছাড়াও পাশ্ববর্তী আবু বক্করের এক ছোট্ট মেয়ের হাতেও ছিটকে লেগেছে। তবে বাচ্চা দুইটি সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।

নিহতের ছোট ভাই আব্দুল খালেক জানান, সকাল ১০ টার দিকে বাচ্চা কোলে নিয়ে আমার বড় বোন পারভীন আকতার কিস্তির টাকা দিতে যাওয়ার জন্যে ঘর থেকে বের হয়ে বাড়ীর পাশে একটি সাদা আকাশি গাছের পাশে দিয়ে যাওয়ার সময় ওই গাছে হঠাৎ বজ্রপাত হয়, সেখান থেকেই বজ্রপাতের ছিটকে পড়ে পারভীন আকতার নিহত হয়েছে। ঘটনার সময় তার কোলে থাকা মোস্তাকান নামে দেড়বছর বয়সী সর্বকনিষ্ঠ মেয়েটির মাথার একপাশে ছিটকে লেগে সামান্য অংশ চুল পুড়ে গেলেও শিশুটির তেমন কোনো ক্ষতি হয়নি, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

নিহত পারভীন ৩ মেয়ে ও ১ ছেলেসহ ৪ সন্তানের জননী। এসময় তিনি আরও বলেন, পারভীন আকতারের শ্বশুর বাড়ি চাম্বল ইউনিয়নে, তবে সে স্বামী ও সন্তানদের নিয়ে তার বাবার দেওয়া জায়গাতে ঘর করে অর্থাৎ বাবার বাড়ীর পাশ্ববর্তী  দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে বলেও জানান নিহতের ভাই আব্দুল খালেক।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির