ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কয়রায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ৩:২৭

'স্মার্ট ভূমি সেবায় স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় নানা আয়োজনে পালিত হলো স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪।
শনিবার (৮ জুন) সকাল ১১টায় কয়রা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী ভূমিসেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ জামান। 
এর আগে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্ত¦র থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ জামান বলেন, দেশ এখন স্মার্ট হচ্ছে। এখন কোনো কাজের জন্য দপ্তরে দপ্তরে গিয়ে হয়রানি হতে হয় না। সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি ও ভোগান্তিমুক্তভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন।
অনলাইনেই হাতের কাছেই সকল সেবা পাওয়া যায়। আগে জমির খতিয়ান, নামজারিসহ সকল কাজের জন্য জনগণকে অনেক সময় ও অর্থ ব্যয় করতে হতো। অনেকেই প্রতারিত হতো। কিন্তু এখন ঘরে বসেই কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই স্মার্টলি ভূমির যাবতীয় কাজ করা যায়। বর্তমান ভূমিসেবা স্মার্ট ভূমিসেবায় পরিণত হয়েছে। 
এ সময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা উপ সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা গৌরপদ মন্ডল, চারুচন্দ্র মন্ডল, উপজেলা ভূমি অফিসের নাজির মো. মুমিনুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হাদিসুর রহমান, সায়রাত সহকারী সুজন বিশ্বাস প্রমুখ।
সপ্তাহব্যাপী চলমান এই ভূমিসেবা সপ্তাহে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ,  অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান, বিবিধ মোকদ্দমার আবদেন গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার