সাতক্ষীরা সদরে লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে টাকার বিনিময়ে নিয়োগ
সাতক্ষীরা সদরে অবস্থিত লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে টাকার বিনিময়ে নিয়োগের পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী ও আয়া পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগের পায়তারা চালাচ্ছে।
স্থানীয় অভিভাবক ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে খালিদ হোসেন নামে এক প্রার্থীর সাথে ১২লক্ষ টাকায় চুক্তি হয়েছে এবং তার নিকট থেকে অগ্রিম সাত লাখ টাকা নিয়েছেন প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও সভাপতি মিজানুর রহমান। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী ১০ লক্ষ, নিরাপত্তাকর্মী ১০লক্ষ, আয়া পদে নাজমা আক্তারের সাথে ১০লক্ষ টাকায় চুক্তি হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা অগ্রিম নিয়েছে তারা।
এদিকে, একটি গোপন সূত্র জানিয়েছে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক সফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ হওয়ায় চলতি বছরে অধিদপ্তর হতে তার এমপিও বাতিল হয়েছে।অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান ও প্রধান শিক্ষক সফিকুল ইসলাম মিলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়কে নানারকম অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।
এই বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অফিসে নিয়োগের বিষয়ে যোগাযোগ করেছে। তবে, এখনও পর্যন্ত জেলা শিক্ষা অফিস থেকে চিঠিপত্র না পাওয়ায় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়য়ের সুনাম রক্ষায় এলাকাবাসী, অভিভাবকরা, শিক্ষকবৃন্দ প্রতিষ্ঠানে শিক্ষার্থীলা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা