ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৮-৬-২০২৪ দুপুর ৪:৩০

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এ সময় ভূমি উন্নয়ন কর, খতিয়ান (পর্চা), নামজারী, জমির ম্যাপ সহ ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। এ কর্মসূচি চলবে ০৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে আজ থেকে সপ্তাহ ব্যাপী চলবে এই কর্মসূচি।

শনিবার (০৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক শাহী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, কাজী বাবুল, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় সুুশীল সমাজের নেতৃবৃন্দ, উপকারভোগি ও ভূমি সেবা গ্রহীতাগণ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি সেবার আওতায় ভূমি সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি-পিডিয়াসহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে ধারণা দেয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা হবে। কোনপ্রকার ভোগান্তি ছাড়াই দেয়া হবে ভূমি বিষয়ক সকল সেবা। এ সময় তিনি দালাল ছাড়া অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য নাগরিকদের প্রতি আহবান জানান।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ