দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ভুদ্ধকরণ সভা হয়েছে। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে ১২টায় উপজেলার নলমূড়ি ইউনিয়ন কার্যালয়ের মাঠে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,মৎস্য অধিদপ্তরের অর্থ ও পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো.সাহেদ আলি।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ। স্বাগত বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা অতি (অতি : দা :) পলাশ হওলাদার। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ( প্রকল্প) গোপালগঞ্জ মৎস্য দপ্তরের খালিদুজ্জামান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ বত্তব্য রাখেন।
সভায় জানানো হয়,দেশিয় প্রজাতির মাছ সংরক্ষণ প্রকল্পের আওতায় দেশের ৩ বিভাগে ৪৯ উপজেলায় এ প্রকল্প চলমান রয়েছে। ২০৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প এই ২০২৪ অর্থ বছর পর্যন্ত চলবে। এ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলায় ১৫০ জন জেলেদের প্রশিক্ষণ দিয়ে মৎস্য চাষে আগ্রহী করা হচ্ছে। জেলায় মোট ৩৬০ জন জেলেদের বিকল্প পেশায় নিয়োজিত করতে গবাদি পশু সহ বিভিন্ন কৃষি উপকরন দেয়া হচ্ছে।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক সহ তার মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন জেলে ও মৎস্যজীবি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বক্ত্যবে বলেন,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলায় বিভিন্ন ইউনিয়নে জেলের মধ্যে বিকল্প কর্মসংস্থান হিসেবে বকনা বাছুর ও ছাগল দেয়া হয়ে থাকে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied