গুণীবন্ধু সম্মাননা দিলেন লোকনাথ বিদ্যালয়ের '৭৭ ব্যাচ
গুণীবন্ধু সম্মাননা প্রদান করলো লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি ৭৭ ব্যাচ।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লোকনাথ উচ্চ বিদ্যালয় রাজশাহীর এস,এস,সি ৭৭ ব্যাচের শিক্ষার্থীরা একই ব্যাচের বাংলাদেশের গুণীজন হিসেবে স্বীকৃত নৃত্যগুরু হাসিব পান্না ও কৃষিবিদ আরিফ হোসেন খানকে গুণীবন্ধু সম্মাননা প্রদান করেন।
রাজশাহী নগরীর নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর জান্নাতুল ফেরদৌস। ৭৭ ব্যাচের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন শেখ মোহাম্মদ আদম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণীবন্ধু সম্মাননার বিষয়টিকে এদেশে প্রথম বলে অভিমত ব্যক্ত করেন। এরফলে সারাদেশে সকল বন্ধু একে অপরের হৃদয়ের মাঝে অকৃত্রিম ঠাঁই করে নিতে সক্ষম হবে। যা বর্তমান সমাজের জন্য অতীব প্রয়োজন। সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (অব:) উপ- পরিচালক ৭৭ ব্যাচের ডাঃ আলী আকবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ফেরদৌস ও প্রফেসর আব্দুল মান্নান।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ