চৌদ্দগ্রামে বিশিষ্টজন মাস্টার পেয়ার আহমেদ’র ইন্তেকাল
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশিষ্টজন মাস্টার পেয়ার আহমেদ মোল্লা (৮৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পূর্বপাড়া মোল্লা বাড়ীর মৃত ফজলুর রহমান মোল্লার ছেলে ও করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক।
শনিবার বিকাল চারটায় রাজধানীর পান্থপথ এলাকার হেলথ্ এন্ড হোপস্ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রোববার সকাল সাড়ে নয়টায় করপাটি পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় এলাকার অসংখ্য আলেম-ওলামা, মরহুমের চাকুরী জীবনের সহকর্মী, গ্রামবাসী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও ছাত্র সহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। রোববার দুপুরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন মরহুমের ছেলে ডাক্তার মোজাফফর আহমেদ মোল্লা।
এদিকে মাস্টার পেয়ার আহমেদ মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা