এবার ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের
হাঁটুর অস্ত্রোপচারের কারণে ইউএস ওপেন থেকে আগেই নাম প্রত্যাহার করেছেন রজার ফেদেরার। এবার সরলেন নাদালও। বাঁ পায়ে চোটের কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল।
শুক্রবার (২০ আগস্ট) টুইটারে নাদাল লেখেন, ‘আমি আপনাদের জানাতে চাই, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ২০২১ মৌসুম শেষ করতে হচ্ছে। বিগত বেশকিছু বছর ধরেই পায়ের চোটের কারণে সমস্যা হচ্ছে। তবে কথা দিচ্ছি আমি ফিরে আসবই।’
‘তার জন্য অনেক খাটতে হবে আমায়, আমি খাটতে প্রস্তুত। ধন্যবাদ এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য’ লেখেন নাদাল।
তবে এখনই অবসরের কথা ভাবছেন না নাদাল। তিনি লেখেন, আরও কিছু বছর খেলতে চাই। তাই দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাই। সেই কারণে যা যা দরকার সব কিছুই করতে চাই এবং সেরা ছন্দে ফিরতে চাই।
উল্লেখ্য, নাদাল ও ফেদেরার না থাকায় শীর্ষে ওঠার সুযোগ এসেছে নোভাক জোকোভিচের। এবার ইউএস ওপেন জিতলে ২১টি গ্র্যান্ডস্ল্যাম নিয়ে তাদের দু’জনকে টপকে যেতে পারবেন সার্বিয়ান তারকা।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি