ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলার আসামি গ্রেফতার


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ১০-৬-২০২৪ বিকাল ৫:১৯

৯ জুন সিএমপি পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেন এবং পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে  বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে সাজাভূক্ত আসামী জয়নাল আবেদীন'কে গ্রেফতার করেন। 

গত ১৫/০৭/২০১৫ ইং তারিখ পাঁচলাইশ মডেল থানার তৎকালীন এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি করাকালে মুরাদপুর মক্কা হোটেলের সামনে থেকে আসামী  জয়নাল আবেদীন'কে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে উপরোক্ত মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল আলম গত ২১/০৮/২০১৫ ইং তারিখ আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালত, চট্টগ্রাম আসামীকে দোষী সাব্যস্ত করে গত ০৩/০১/২০২৪ ইং তারিখ উপরে উল্লেখিত সাজা প্রদান করে আসামী পলাতক থাকায় সাজা ওয়ারেন্ট ইস্যু করেন।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে