ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম জেলা পিপি কার্যালয়ের উদ্যোগে ৬ দফা দিবস পালিত


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৬-২০২৪ রাত ৯:১৫

 ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম আদালত ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বাঙ্গালী জাতিকে স্বাধীন ভূখণ্ড দেওয়ার দীর্ঘ আন্দোলন সংগ্রাম পথ পরিক্রমা অতিক্রম করা একটি সুস্পষ্ট নির্দেশনা ছিল ৬ দফায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর হৃদয় ও ধমনীর গতি বা তরঙ্গ সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারনা ছিল বলেই সময়োপযুগী সকল সিদ্ধান্ত গ্রহণ করে জাতিকে স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। মুক্তি পাগল বাঙ্গালী জাতি বঙ্গবন্ধু যখন যেভাবে আহ্বান করেছেন তখনি তারা সে আন্দোলনে ঝাপিয়ে পড়েছেন, এবং বিজয় অর্জন করেছেন। জনাব চৌধুরী আরো বলেন বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রাম কুসুমআস্তিন্ন ছিলনা রক্তের দামে স্বাধীনতা অর্জন করেছে। জয় বাংলা সেদিন মুক্তিযুদ্ধের রণধনী ছিল। যারা ৬ দফা দিবস পালন করেনা তারা বাঙ্গালী জাতীয় সত্ত্বায় বিশ্বাস করেনা। সভায় বক্তব্য রাখেন অতি: পিপি অ্যাডভোকেট তপন কুমার দাশ, মোহাম্মদ মহসিন, মাহাতাব উদ্দিন চৌধুরী, পাপড়ি সুলতানা, আজাহারুল হক, রবিউল আলম, সহকারী পিপি জাহেদুল ইসলাম, টিপুশীল জয়দেব, আরমান শাহ, সেলিম উদ্দিন চৌধুরী, সেলিনা আক্তার সহ প্রমূখ। সভা শেষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়, এই যাবৎকালে স্বাধীনতা সংগ্রামী ও গণতান্ত্রিক আন্দোলন পরবর্তী সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন