নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগ
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে সরকার ও রাজনীতি বিভাগের ২০তম ব্যাচের ১ম সেমিস্টারের ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
৭ই জুন শুক্রবার সকালে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর সরকার ও রাজনীতি বিভাগের স্প্রিং সেমিস্টার-২৪-এর ২০তম ব্যাচের ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইকিউএসির পরিচালক ও সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।
সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
নবীনদেরকে লাল গোলাপ ও গিফট দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সরকার ও রাজনীতি বিভাগে অধ্যয়ন করে নেতৃত্বের গুণাবলী অর্জন করে একজন দক্ষ ও আদর্শবান মানুষ হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন পরিমন্ডলে নেতৃত্ব প্রদান করা ও ক্যারিয়ার জীবনে সফলতা অর্জন করা।
বক্তারা আরো বলেন, সরকার ও রাজনীতি বিভাগে তোমাদের অধ্যয়ন শুধুমাত্র একটি ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সুযোগ তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে, এই বিষয়ের গভীরতা ও বিস্তৃতির কারণে এখানে রয়েছে অসংখ্য ক্যারিয়ারের সম্ভাবনা।
এছাড়াও উক্ত নবীণবরণ অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পড়েন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ও ২০তম ব্যাচের উপদেষ্টা আবু তালহা বিন রেদওয়ান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক, ইফফাত আরা সুলতানা, ড. খান শরিফুজ্জামান এবং বাংলা বিভাগের শিক্ষক ফিরোজ আর মামুন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied